Swadhin News Logo
Friday , 29 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে: জোনায়েদ সাকী

প্রতিবেদক
Nirob
August 29, 2025 5:32 pm

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদকে চূড়ান্ত ভাবে পরাজিত করতে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। তবে একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু সংস্কার ও বিচারকে এগিয়ে নিতেই সুষ্ঠু ভোট দরকার।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকী বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে দেশের জাতীয় স্বার্থ। গণতন্ত্র উত্তরণের জন্য সবারই ভোটের গুরুত্ব উপলব্ধি করা উচিৎ। দেশ এখন ক্লান্তিলগ্নে রয়েছে। অভ্যুত্থানের পর স্বৈরাচারের পতন হলেও এখনো ফ্যাসিস্ট ব্যবস্থাপনার বিদায় হয়নি।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন এখন আমাদের প্রধান অগ্রাধিকার। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে। এ সময় আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত জুড়ে সংঘর্ষে ২০০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

বাকৃবির ভিসি নিয়োগে ৮০ লাখ টাকা লেনদেনের অভিযোগ

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল: ট্রাম্প

পাথরবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়লো ব্রিজ, দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

যুক্তরাজ্যের লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ থেকে ৪ শতাধিক গ্রেফতার

সাবেক মেয়র আরিফের নেতৃত্বে সিলেটে অবস্থান কর্মসূচি

পুতিনের সাথে বৈঠক করতে আলাস্কায় পৌঁছেছেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবে সম্মত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন