Swadhin News Logo
Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেল ৩২ বস্তা টাকা

প্রতিবেদক
Nirob
August 30, 2025 12:01 pm

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। এসময়, বাক্স থেকে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

শনিবার (৩০ আগস্ট) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়।

সেইসাথে, স্বর্ণালঙ্কার, রূপার গহনা সহ বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। টাকাগুলো গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদরাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। চার মাস ১৮ দিন পর, আজ খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স।

জেলা শহরের ঐতিহাসিক মসজিদটিতে ১৩টি দানবাক্স রয়েছে, যেগুলো সাধারণত তিন মাস পরপর খোলা হয়। এবার খোলা হয়েছে ৪ মাস ১৮ দিন পর। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মসজিদটির ১১টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা। তখন ৪ মাস ১২ দিনে এই পরিমাণ টাকা জমা পড়েছিল। তখনকার সময়ে এই পরিমাণ অর্থ ছিল সর্বোচ্চ রেকর্ড। টাকা-পয়সা, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ছাড়াও প্রচুর পরিমাণ হাঁস-মুরগি, গরু-ছাগলও দান করেন অনেকে।

/এটিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মীরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার করায় বিক্ষোভ মিছিল

ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৭জনের মৃত্যুদণ্ড

পাইপলাইনে ছিদ্র করে চুরি, পানিতে ছড়িয়ে পড়া তেলের আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

ভারতে ডিজেল বোঝাই মালগাড়িতে আগুন, বিস্ফোরণে আতঙ্ক

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

সিলেটের ডিসির প্রত্যাহার চেয়ে রাজপথে অবস্থান সাবেক মেয়র আরিফুলের

‘হিজাবকে কটাক্ষ করা স্বাধীনতা হলে সেটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি’

নির্বাচনি জনসংযোগ শেষে জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ

মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

এবারও বিএনপির মনোনয়ন পাননি রুমিন ফারহানা