Swadhin News Logo
Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভূমি অফিসে ঘুষ চাওয়ার অভিযোগ, ব্যাপক বাকবিতণ্ডা

প্রতিবেদক
Nirob
August 31, 2025 7:10 pm

বাউফল করেসপনডেন্ট:

জমির নাম জারি করার জন্য টাকা দাবি করার ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল ভূমি কার্যালয়ে ঘটেছে তুলকালাম কাণ্ড। আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সারে ৪টার দিকে উপজেলা ভূমি অফিসের কানুনগো’র কক্ষে ঘটনাটি ঘটে।

জানা যায়, দশমিনা উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিন (৪০) কালাইয়া ইউনিয়নে ১ মাস আগে জমি ক্রয় করেন। জমির নাম জারির আবেদন করার পর থেকে গত ১ মাসে তিনবার তিনি বাউফল উপজেলায় আসেন। ভারপ্রাপ্ত ভূমি কমিশনার ও কানুনগো’র কাছে একাধিকবার গেলেও তার কাজ হয়নি।

সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী গিয়াস উদ্দিন ঘুষ চাওয়া নিয়ে কানুনগো মিজানুর রহমানের সাথে বাকবিতণ্ডা করছেন।

ভুক্তভোগীর দাবি, ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও ইউএনও -কে টাকা দেয়া লাগবে বলে কানুনগো মিজানুর রহমান ঘুষ দাবি করেন। কিন্তু তিনি ঘুষ না দেয়ায় তার কাজ হচ্ছে না। সকাল ১০টা থেকে তিনি অপেক্ষা করছেন বলেও দাবি তার।

উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে যমুনা টেলিভিশনকে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি কোনো টাকা দাবি করিনি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
5 Dollars Gratuits Sans Dépôt Dans Un Casino Britannique En Argent Réel · République française Unlock Offer

5 Dollars Gratuits Sans Dépôt Dans Un Casino Britannique En Argent Réel · République française Unlock Offer

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

ডিমে স্বস্তি মিললেও মাছ ও সবজির বাজারে উত্তাপ

ক্ষমতার পরিবর্তনে এক দলকে সরিয়ে আরেক দল বসাতে রক্ত দেয়নি কেউ: নাহিদ ইসলাম

ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা

সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি করাতে আদালতে আবেদন

জয়পুরহাটে জলাতঙ্কের ঝুঁকি বাড়ছে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় পশ্চিমাদের সাধুবাদ আরব দেশগুলোর

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের, ১৯% শুল্ক অন্তর্ভুক্ত

ফেসবুক ভিডিওতে ‘জয় বাংলা, আমি শেখ হাসিনার লোক’ বলায় স্কুলছাত্র গ্রেফতার