Swadhin News Logo
Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিরাজগঞ্জে ২২০ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ১

প্রতিবেদক
Nirob
August 31, 2025 9:05 pm

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে এক গুদামে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ২২০ বস্তা (১০ টন ৬শ’ কেজি) চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গাড়ামাসী বাশঁতলা এলাকার একটি গুদামে এ অভিযান চালানো হয়। এ সময়, ইব্রাহিম মন্ডল (২৬) নামে একজনকে আটক করা হয়। তবে পলাতক রয়েছেন গুদামের মালিক।

অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, খাদ্য ইন্সপেক্টর ইমরুল কায়েসহ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল একটি গুদামে মজুত রয়েছে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে জাহাজ

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত

জামায়াতের সাবেক জেলা আমিরের রুকন পদ স্থগিত

অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে: আমির খসরু

শিবির ও ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী জিতুর

র‍্যাবের গোয়েন্দা দলকে এলোপাতাড়ি গুলি, নারী গুলিবিদ্ধ

গাজীপুরে মধ্যরাতে সাফারি পার্কে অবৈধ অনুপ্রবেশ, আটক ১১

গাইবান্ধায় প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর বিরুদ্ধে মামলা

জাতীয় পার্টি ছাড়া কোনও ইলেকশন হবে না: মোস্তফা

এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা