Swadhin News Logo
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাবনায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুরের মৃত্যু, পুত্রবধূ আটক

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
পাবনায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুরের মৃত্যু, পুত্রবধূ আটক

পাবনা করেসপনডেন্ট:

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন। আজ সোমবার (০১ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। সাঁথিয়া উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে পুত্রবধূকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাঁথিয়া উপজেলা সদরের কলেজপাড়া মহল্লার নিহত মোজামের ছেলে মিঠুর সাথে পাঁচ বছর আগে একই উপজেলার আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর হঠাৎ রুমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পরে। এরপর থেকে ঢাকার এক মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি করেন রুমি খাতুনের পরিবার।

পরবর্তীতে, গত রোববার রাত আটটার দিকে হঠাৎ রুমি খাতুনের মানসিক সমস্যা দেখা দেয়। সে সময় হাতের কাছে থাকা সবজি কাটার ধারালো বটি দিয়ে শ্বশুর মোজামকে কুপিয়ে আহত করে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত রুমি খাতুনের বাবার বাড়ি আফরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত, বিপাকে লালমনিরহাটের ৫ হাজার পরিবার

তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত, বিপাকে লালমনিরহাটের ৫ হাজার পরিবার

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল

মার্কিন নাগরিকদের জন্য ভিসা নিষিদ্ধ করল নাইজার

মার্কিন নাগরিকদের জন্য ভিসা নিষিদ্ধ করল নাইজার

সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ খাঁন

সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনির

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনির

নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ এক পরিবারে দগ্ধ ৪

নোয়াখালীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ এক পরিবারে দগ্ধ ৪

সম্ভাব্য মার্কিন হামলায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারির প্রস্তুতি মাদুরোর

সম্ভাব্য মার্কিন হামলায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারির প্রস্তুতি মাদুরোর

ট্রাম্প-পুতিনের আলোচনা ব্যর্থ হলে বিপদে পড়বে ভারত!

ট্রাম্প-পুতিনের আলোচনা ব্যর্থ হলে বিপদে পড়বে ভারত!

ফেনীতে এনসিপির নতুন কমিটি নিয়ে বিতর্ক

ফেনীতে এনসিপির নতুন কমিটি নিয়ে বিতর্ক

জামায়াত প্রার্থীর ‘শোভাযাত্রার মোটরসাইকেলের’ ধাক্কায় বৃদ্ধ নিহত

জামায়াত প্রার্থীর ‘শোভাযাত্রার মোটরসাইকেলের’ ধাক্কায় বৃদ্ধ নিহত