Swadhin News Logo
Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সুন্দরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিবেশ, চলছে ১৪৪ ধারা

প্রতিবেদক
Nirob
September 3, 2025 12:19 pm

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এ নির্দেশ জারি করেন।

সকাল ১০টার দিকে পৌর এলাকা ঘুরে দেখা যায়, পরিবেশ শান্ত থাকলেও সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তায় লোকজনের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, যে কোনও অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার রাত থেকেই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। সকালে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়।

স্থানীয়রা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি বুধবার পৌর এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়। অপরদিকে, বিএনপির আরেকটি গ্রুপ একই দিনে আলাদা অনুষ্ঠানের উদ্যোগ নেয় এবং ঘোষণা দেয় যে মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির কাউকে তারা কার্যালয়ে ঢুকতে দেবে না। এতে দিনভর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

এর আগে, ২৫ আগস্ট সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা বিএনপি। তবে এতে অনিয়মের অভিযোগ ওঠে— প্রকৃত তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য দলের চিহ্নিত কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা গত ২৭ ও ৩১ আগস্ট বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। তারা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবি করেন। অভিযোগ করা হয়, মাত্র দুই ঘণ্টায় প্রহসনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে এবং ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।

অপরদিকে, সাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ-প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত