Swadhin News Logo
Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রতিবেদক
Nirob
September 3, 2025 3:17 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার (৩ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেত্রকোনার মোহনগঞ্জ থানার পালাগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে শেখ ফরিদ (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ফতেপুর গ্রামের তোয়াব মোল্লার ছেলে কবিরউদ্দিন।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুফাক্কিরউদ্দিন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আউখাবো এলাকায় বাংলা ক্যাট কারখানার সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন পথচারী শেখ ফরিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বুধবার সকাল ৬টার দিকে একই এলাকার রবিনটেক্স কারখানার সামনে সড়কে দাঁড়িয়ে থাকা গার্মেন্টস শ্রমিক কবিরউদ্দিনকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৩৫ বছর চাকসুতে ১০ প্যানেলের লড়াই, ক্যাম্পাসজুড়ে নির্বাচনি আমেজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩৫

ফেব্রুয়ারিতেই ভোট, কেউ প্রতিহত করতে পারবে না: প্রেস সচিব

ভারতে কামড়ের অপরাধে কুকুরকে দেয়া হবে যাবজ্জীবন কারাদণ্ড!

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাক্সে ভেসে নদীপথে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: নার্গিস বেগম

ইজিবাইকে বাসচাপায় প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন