Swadhin News Logo
Friday , 5 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

প্রতিবেদক
Nirob
September 5, 2025 10:08 am

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্থানীয়রা জানায়, কুমিল্লা জেলার মেঘনা থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটু। তাদের গ্রেফতারে বৃহস্পতিবার দুপুরে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায় মেঘনা থানার পুলিশ।

মহসিনকে গ্রেফতার করা হলে পুলিশের ওপর হামলা চালায় তার অনুসারীরা। হাতকড়াসহ ছিনিয়ে নেয় মহসিনকে। এসময় একটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

/এমএইচ

সর্বশেষ - চাকরি