Swadhin News Logo
শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
দুই জেলায় দরবার শরীফে ভাঙচুর-আগুন

রাজশাহী ও রাজবাড়ীতে দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে আজিজ ভাণ্ডারি খানকা শরীফ। আজ শুক্রবার তার ছিল প্রথম দিন। জুমার নামাজের পর তৌহিদী জনতা পরিচয়ে একদল লোক দরবার শরীফে হামলা চালায়। এ সময় তারা সেখানে ব্যাপক ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে নুরু পাগলা দরবার শরীফ ও তার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রশাসনের ৩টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় কয়েকজন আহত হয়। এরপর সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রসঙ্গত, দরবার শরীফের একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগা নিয়ে হাতাহাতি-সংঘর্ষ, ‘গুলিবিদ্ধ’সহ আহত ৬

অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগা নিয়ে হাতাহাতি-সংঘর্ষ, ‘গুলিবিদ্ধ’সহ আহত ৬

নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দিলেও আপত্তি নেই: হাসনাত

নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দিলেও আপত্তি নেই: হাসনাত

যুদ্ধবিরতির জন্য মালয়েশিয়ায় বৈঠকে বসতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুদ্ধবিরতির জন্য মালয়েশিয়ায় বৈঠকে বসতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

আদানিকে টপকে আবারও ধনীর শীর্ষে মুকেশ আম্বানি

আদানিকে টপকে আবারও ধনীর শীর্ষে মুকেশ আম্বানি

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক কারাগারে

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক কারাগারে

ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক

ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

পদচ্যুতির কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ান মন্ত্রীর মরদেহ উদ্ধার

পদচ্যুতির কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ান মন্ত্রীর মরদেহ উদ্ধার

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় উপদেষ্টা আসিফ সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লায় উপদেষ্টা আসিফ সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া