Swadhin News Logo
Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিহত ২

প্রতিবেদক
Nirob
September 6, 2025 12:55 pm

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের নাম-পরিচয় জানা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর বেশিরভাগই জানালা ও দরজা দিয়ে বের হয়ে আসে। তবে কয়েকজন যাত্রী বাসের ভেতর আটকা পড়ে। ফায়ার সার্ভিস টিম অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এরপর তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

/আরএইচ

সর্বশেষ - চাকরি