Swadhin News Logo
Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বান্দরবানে ছাদ থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিবেদক
Nirob
September 7, 2025 6:49 am

বান্দরবান করেসপনডেন্ট:

বান্দরবানে সদরের বালাঘাটা পুলিশ লাইনের ছাদ থেকে পড়ে রাশেদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

এর আগে, শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালাঘাটা পুলিশ লাইনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এ সময় তার দুই পা ভেঙে যায়। এরপর গুরুতর আহত তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় হঠাৎ তিনি ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।

রাশেদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গ্রেটা থানবার্গসহ ১৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছে নিম্ন মানের খাবার সরবরাহের

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: জরিপ

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: জরিপ

আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না, বিএনপিকে বৈষম্যবিরোধীর নেতা

বেনাপোলে আমদানি নিষিদ্ধ হোমিও ওষুধ জব্দ

চট্টগ্রামে নকশাবহির্ভূত ১২টি ভবন চিহ্নিত, সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা

পশ্চিম তীর দখলের প্রস্তাব অনুমোদন ইসরায়েলি পার্লামেন্টের

ছাত্রলীগ-আ.লীগের চার নেতা গ্রেফতার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল

২৯ জুন এলেই ওয়াইন উৎসবে মেতে ওঠে যে শহর