Swadhin News Logo
Wednesday , 10 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Nirob
September 10, 2025 10:05 pm

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর শিবপুরে আপন দুই ভাইকে নৃসংশভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তাদের চাচা-চাচী ও চাচাতো ভাইয়েরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষই প্রতিবেশী এবং আপন চাচাতো ভাই। বিকেলে একটি টিউবওয়েলে পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটি নিয়ে সন্ধায় পুনরায় ঝগড়ায় লিপ্ত হয় দুই পক্ষ।

এসময় সার্জেন্ট মন্টুর ছেলে অলিউল ও সাজ্জাদুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের চাচা মামুন, চাচাতো ভাই দিদারুল এবং বিদুৎ।

ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে পুলিশ।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এবার ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত ৪

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের প্রজ্ঞাপন জারি

বাবা-মাকে ‘হত্যা করে’ লাশ বসতঘরে পুঁতে রাখে ছেলে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৪

ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 

ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, ৯০ হাজার টাকা দিয়ে মুক্তি

র‍্যাবের গোয়েন্দা দলকে এলোপাতাড়ি গুলি, নারী গুলিবিদ্ধ

টাঙ্গাইলে বিজয় মিছিলকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ঠেকাতে দ্বিপাক্ষিক উদ্যোগ যুক্তরাষ্ট্র-মেক্সিকোর