Swadhin News Logo
Saturday , 13 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজবাড়ীতে ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ গ্রেফতার ২

প্রতিবেদক
Nirob
September 13, 2025 10:55 am

রাজবাড়ী করেসপনডেন্ট: 

রাজবাড়ীর কালুখালীতে ১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী মাইক্রোবাসসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর জেলার শোলমারী গ্রামের আব্দুল বাড়ীর ছেলে মো. তোফাজ্জল (৪৫) ও দিঘির পাড়ার মো. রেজাউল ইসলাম এর ছেলে মো. রিজন (২১)।

ফ‌রিদপুর র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার পর র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এ সময় তল্লাশি চা‌লিয়ে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস হতে আনুমানিক পাঁচ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী জানিয়ে র‍্যাব আরও জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত।

বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডিভাইস নিয়ে চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, বারবার কাশি দিয়ে পড়লেন ধরা

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই হাজার মানুষের সংঘর্ষ, গ্রেফতার ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে চতুর্মুখী বিক্ষোভ

৩ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের

জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, ৫ বছরে সবচেয়ে কম

মৌলভীবাজারে তীব্র শীত, তাপমাত্রা ১১ ডিগ্রি