Swadhin News Logo
Tuesday , 16 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
September 16, 2025 6:02 pm

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত তাসমিন আরা নাজ সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়া পাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন.এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া চলছে। নিহত নারী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, যুবদল নেতা বহিষ্কার

গোপালগঞ্জে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি

ভারতে যাওয়ার সময় বেনাপোলে বাগেরহাটের শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড

জমি নিয়ে বিরোধ, দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

বিশ্বকাপ বয়কটের আলোচনার মধ্যেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি প্রধান

ন্যাটো’র আদলে সামরিক বাহিনী গড়তে চায় মিশর