Swadhin News Logo
Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ডিম ছোড়ার মতো অপকর্ম আ.লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

প্রতিবেদক
Nirob
September 24, 2025 4:10 pm

রাজনৈতিকভাবে পরাস্থ হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মত অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

এর আগে, ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হবে বলেও জানান তিনি।

বিদেশে গিয়ে দেশের মানুষ যে চিকিৎসা নেয়; সেটা বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

/এটিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বাস কোম্পানির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে

ভঙ্গুর যুদ্ধবিরতি, ইরান-ইসরায়েলের উপর চটেছেন ট্রাম্প

সিএমপির তিন থানার ওসি পদে রদবদল

নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ করলেন বহু দেশের প্রতিনিধি

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কর্ণফুলী টানেলের ভেতরে উল্টে গেলো দ্রুতগতির বাস, আহত ১০

নোয়াখালীতে পরিবারের সদস্যদের আটকে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ২

চিরকুট লিখে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিললো রেললাইনের পাশে

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে একজনের মৃত্যু, নিখোঁজ ২