Swadhin News Logo
Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ঝিনাইদহে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
Nirob
September 24, 2025 6:38 pm

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে আলোচিত হত্যা মামলায় আসামি সজীব আহমেদ অপু নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী এ রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বর মাসের ৫ তারিখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজেল হোসেনের ছেলে সজীব আহমেদ অপু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জনির দোকান থেকে বাকিতে মোবাইল ফোন কিনতে যায়। কিন্তু দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির একপর্যায়ে আসামি অপু জনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

এরপর থানায় বাদী হয়ে নিহতের বড় ভাই সাব্বির আহমেদ আসামি অপুর বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর মামলার বিচারিক কার্যক্রম চলমান থেকে আজ এ রায় দিলেন আদালত।

/এএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত