Swadhin News Logo
Sunday , 28 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় ভারত: আবদুল হান্নান মাসউদ

প্রতিবেদক
Nirob
September 28, 2025 9:08 pm

নোয়াখালী করেসপনডেন্ট:

ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবেলা করেছি তেমনি ২০২৫ এ ভারতের মোকাবেলা করবো।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ি ও বাঙ্গালীদের মুখোমুখি দাঁড় করিয়েছে।

তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বলেন, তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাছে আসছে তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ যেই পথ দেখিয়েছে সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হয়েছে বয়স মাত্র পঁয়ত্রিশ। বাংলাদেশেও পঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্নান বলেন, ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি আপনাদের কাছে এসে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই কখনোই আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে কাছে পাবেন তাকেই ভোট দেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এবার ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশনযুক্ত মিসাইল ছুড়লো হুতি

ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা চলছে | দৈনিক নয়া দিগন্ত

কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের অভিযোগে সেই সিইও সাময়িক বরখাস্ত

দেশে ফিরতে চান তসলিমা, প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি

দেশে ফিরতে চান তসলিমা, প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি

শাটডাউন দীর্ঘায়িত হলে সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাই হতে পারে: হোয়াইট হাউস

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪১১

ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

বাংলাদেশি ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

ফরিদপুরে এবার উৎপাদিত হয়েছে ২ হাজার কোটি টাকার পাট

গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলো মিলে সমঝোতার নির্বাচন চাই: নুর