Swadhin News Logo
Friday , 3 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজিপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Nirob
October 3, 2025 11:54 am

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছে।  শুক্রবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং অপরজনের পরিচয় জানা যায়নি। 

আহতরা হলেন— সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)। তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে নরসিংদী যাচ্ছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। এক পর্যায়ে সিএনজিটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যায়। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। 

পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সিএনজি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে আগুন, চালক দগ্ধ

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

এবার আরও কাত হলো গত বছর হেলে পড়া ভবনটি

৭১-এর এই দিনে শহীদ টিটোর আত্মত্যাগে হানাদারমুক্ত হয় সাভার

স্ত্রী কালো হওয়ায় পুড়িয়ে হত্যার মামলায় ভারতে স্বামীর মৃত্যুদণ্ড

যুবদল নেতার কানের পর্দা ফাটানোর ঘটনায় অভিযুক্ত এসআই প্রত্যাহার

আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে: যুবদল নেতা

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না তামিম

গাজায় ৫০ হাজার ফিলিস্তিনির মৃত্যুকে ‘প্রয়োজনীয়’ বললেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা প্রধান

যুদ্ধবিরতির জন্য মালয়েশিয়ায় বৈঠকে বসতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া