Swadhin News Logo
Monday , 13 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘরে মিললো গৃহবধূর লাশ, স্বামী পলাতক

প্রতিবেদক
Nirob
October 13, 2025 7:39 am

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকার তালাবদ্ধ দোকানঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের গোপীনাথপুর এলাকায় থেকে তাসলিমা খাতুন (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী লাল মিয়া।

পুলিশ ও স্বজনরা জানায়, গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান ঘরে ফার্নিচার তৈরি করেন। সকালে লালমিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা দোকানে আসে। বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা মায়ের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে আজ রাত সাড়ে আটটার দিকে দোকানঘরের ভেতর তাসলিমার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী লাল মিয়া। পারিবারিক কলহের জেরে এ হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনায় প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হতে পারে। স্বামী লাল মিয়াকে মুঠোফনেও পাওয়া যায়নি এবং ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এটিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

৩০০ আসনে নির্বাচন করবে সুন্নী জোট, আমরাই সরকার গঠন করবো: গিয়াসউদ্দিন তাহেরী

খলিল-ইয়াও ওয়েন বৈঠক, আলোচনায় তিস্তা প্রকল্প ও নির্বাচন 

আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা

রাবিতে প্রভাষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, ‘ফেসবুক স্টোরিতে’ প্রকাশ

১২ জেলায় মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যক্রম উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

পূজায় অন্য দেশ থেকে বাধা এলে মোকাবিলা করা হবে: উপদেষ্টা

গোপালগঞ্জে আরও বাড়লো কারফিউয়ের সময়

বাউফলে মাদকের টাকা নিয়ে বিরোধ, গুরুতর জখম ১

চট্টগ্রামে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান