Swadhin News Logo
Monday , 13 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাউফলে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Nirob
October 13, 2025 12:54 pm

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় মো. ইমরান (২৫) নামের এক ব্যবসায়ীর অভিরুচি স্টুডিও নামক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন অভিরুচি স্টুডিওতে ভুক্তভোগী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সকালে নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে অভিরুচি স্টুডিওতে গেলে স্টুডিও মালিক ইমরান কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে, ছবি তোলার রুমে জোরপূর্বক তাকে স্পর্শ করে এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে চিৎকার দিয়ে দৌড়ে বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানালে সকলেি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে সেই স্টুডিও বন্ধ করে দেয়। এ সময়, অভিযুক্ত ব্যবসায়ী ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

তবে অভিযুক্ত ইমরান এমন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে কুপ্রস্তাব দেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

জয়পুরহাটে কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২

তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ২

চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে মারধর ও ছুরিকাঘাতের পর পুলিশে সোপর্দ

হবিগঞ্জে অভিযানে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত

বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে নিষিদ্ধ পণ্য জব্দ

ট্রাম্প যে কারণে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে 'আটক' করলেন

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

শেখ হাসিনার রায় ঘোষণার পর গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ