Swadhin News Logo
Wednesday , 15 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাউফলে দুই শিশু নিখোঁজ; দু’দিন পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান

প্রতিবেদক
Nirob
October 15, 2025 1:18 am

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে ইমাম হোসেন নিরব (১২) ও রিফাত হোসেন (১৩) নামের দুই শিশু নিখোঁজ হওয়ার দু’দিন পেরিয়ে গেলেও এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তারা দু’জনেই খেলাধুলার জন্য বাসার বাইরে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তারা আর বাড়ি ফেরেনি।

শিশু ইমাম হোসেন নিরব নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব মামুনের ছেলে এবং রিফাত হোসেন একই গ্রামের কবির জোমাদ্দারের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, গত রোববার দুপুর আড়াইটার দিকে তারা দু’জনেই খেলাধুলার জন্য বাসার বাইরে যায়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তারা আর বাড়ি ফেরেনি। চন্দ্রদ্বীপের সঙ্গে সরাসরি সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিষয়টা রহস্যের জন্ম দিয়েছে। শিশুদের স্বজনরা তাদের পরিচিত সকল জায়গায় খোঁজাখুজি করেছে কিন্তু নিখোঁজ শিশুদের কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান জানান, পুলিশের অনুসন্ধানে প্রাথমিক ভাবে জানা গেছে নিখোঁজ শিশুরা চন্দ্রদ্বীপ থেকে খেয়ায় কালাইয়া ঘাটে এসেছিলো। পরে তারা পৌর শহরে আসে এবং পাবলিক মাঠের পাশে চটপটি খেয়েছে। এরপরে তারা কোথায় গেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশা করি শিগ্রই তাদের সন্ধান পাওয়া যাবে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

শৈলকূপায় ট্রাক চাপায় প্রাণ গেল একজনের

রাকসুর কার্যক্রম চলমান রেখে কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

রা‌তে নি‌খোঁজ, সকালে বাড়ির পাশে বিলে মিললো সাবেক সাব-রেজিস্ট্রারের লাশ

2,5 Caroline Du Sud Abandonner + 7 500 Doré Atelier Monétaire Sur Polarité Agiter – République française   Spin & Win

2,5 Caroline Du Sud Abandonner + 7 500 Doré Atelier Monétaire Sur Polarité Agiter – République française Spin & Win

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

খুলনায় হাসপাতাল থেকে চুরির ৭ ঘণ্টা পর নবজাতক উদ্ধার

গ্রেফতারের এক সপ্তাহ পর কারাগারে আসামির মৃত্যু, ঘটনা প্রকাশ্যে এলো একদিন পর

সাজেকে শৃঙ্খলা ফেরাতে ৭২ রিসোর্টকে লাইসেন্স দিলো জেলা পরিষদ

মেহজাবীন চৌধুরী ও ভাইকে হুমকি-ধমকি মামলায় অব্যাহতি

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ইসরাইল : এরদোয়ান