Swadhin News Logo
Monday , 30 June 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

প্রতিবেদক
Nirob
June 30, 2025 8:32 pm

[ad_1]

স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ভেঙে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে উপস্থিত পুলিশ সদস্যরা।

আজ রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত দীপু টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে সে নারায়গঞ্জের ফুতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মো. আবু বক্কর সিদ্দিক জানান, দুপুরে পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনে সড়কে একটি প্রাইভেটকারের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকার আরোহী দীপুসহ দুইজন গাড়ি থেকে বের হলে অটোরিকশাচালকের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দীপুকে ধরতে গেলে অস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্ত দীপু। এ সময়, উপস্থিত পুলিশ ও ছাত্র-জনতা তাকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এএইচএম



[ad_2]

Source link

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত