Swadhin News Logo
Thursday , 3 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
Nirob
July 3, 2025 6:50 pm

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের একজন একরাম মিয়া। সে শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। বরুড়া গ্রামে নানা আইয়ুব আলীর বাড়িতে থাকত একরাম। অপরজন তামান্না আক্তার। একই গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ ধরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি শহিদ উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

/এএস

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ব্যবসায়ীকে আটক করায় র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ

ট্রাম্প প্রতিদিন তার মত পাল্টান : মার্কিন কংগ্রেসম্যান

নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত

গুজব ছড়িয়েও সম্প্রীতি নষ্ট করতে পারেনি অপপ্রচারকারীরা: আনসার মহাপরিচালক

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে, আমরা সব তুলে নেবো: মির্জা ফখরুল

গণতন্ত্রের লড়াইকে তারেক রহমান সামনে এগিয়ে নিয়েছেন: মির্জা ফখরুল

রংপুরে বিসিবির নিজস্ব সিলেকশন কমিটি থাকবে : বিসিবি সভাপতি

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় জার্মানির সক্রিয়তা চায় হিউম্যান রাইটস ওয়াচ

রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ২