Swadhin News Logo
Friday , 4 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক
Nirob
July 4, 2025 5:14 pm

ছবি: সংগৃহীত

যশোর করেসপনডেন্ট:

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে দিকে যশোর সদর উপজেলার কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মিশকাত রহমান সুলতান ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে। তিনি ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতানসহ তার কয়েকজন বন্ধু মিলে কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। খেলার একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলাকালে বজ্রপাতে সুলতান আহত অবস্থায় মাঠে পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আফসানা জানান, বজ্রপাতের কারণে সুলতানের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু স্থান ঝলসে গেছে বলেও জানান তিনি।

/এএস

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এডিস মশার লার্ভা পাওয়ায় দুই বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল-ছাত্রদল নেতাদের হামলার অভিযোগ

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

৫ ঘণ্টা পর ডাউন লাইনে চলছে ট্রেন

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন ছেলে, প্রাণ গেলো দুজনেরই

রাকসু নির্বাচনে নিরাপত্তায় দুই হাজার পুলিশ ও ১৮ প্লাটুন বিজিবি-র‍্যাব থাকবে

জামিনে মুক্তির পর আবার গ্রেফতার, কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন

নুরাল পাগলার ভক্ত রাসেল হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেফতার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিলে ৫০ মিলিয়ন পুরস্কারে ঘোষণা যুক্তরাষ্ট্র