Swadhin News Logo
Saturday , 5 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মৌলভীবাজারে চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
July 5, 2025 10:21 pm

মৌলভীবাজার করেসপনডেন্ট:

মৌলভীবাজার জেলার জুড়ী এলাকা থেকে চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন চা শ্রমিক দিলীপ বুনারজি (৪৭) এবং তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাদের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দম্পতির ঘরে আট বছরের শিশুপুত্র লিটন বুনার্জি সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের মেঝেতে তার মা পড়ে আছে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে রাস্তায় পড়ে আছে বাবার মরদেহ। এরপর প্রতিবেশীদের খবর দিলে তারা গিয়ে নিশ্চিত হন দুজনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এই দম্পতির ৩ জন সন্তান রয়েছে। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করে পরিবারটি ঘুমিয়ে পড়েছিল। তাদের মধ্যে কোনও বিরোধ লক্ষ্য করা যায়নি।

জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপাণ করে আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কেউ যদি বিষ খাওয়ায় তাহলে বিষয়টি উল্টো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব নিশ্চিত হওয়া যাবে। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে বলেও জানান তিনি।

/এএস

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

দুধ এখনও আমদানি করতে হয়, যেটা দুঃখজনক: প্রাণিসম্পদ উপদেষ্টা

অস্ত্র-গোলাবারুদসহ যুবদলের সাবেক নেতা গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সেই স্বাধীন: র‌্যাব

৭৮ বছর পর পরিবর্তন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

বোনকে সাঁতার শেখানোর সময় ডুবে মারা গেলো দুজনই

সাত দিনেও চালু হয়নি বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিংয়ে ভোগান্তি

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনার ডাক, পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ইরানি আইনপ্রণেতাদের

রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি