Swadhin News Logo
Friday , 11 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

প্রতিবেদক
Nirob
July 11, 2025 4:37 pm

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে বাসবাসকারী বাংলাদেশী নারী ও শিশুসহ দশ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) ভোর ছয়টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮/৩ এস নং পিলার সংলগ্ন এলাকা থেকে পুশইন করা হয়।

পরবর্তীতে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন, মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী, মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম, মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু, আলম আমীনের ছেলে কাজল, জামালের স্ত্রী ফাতেমা, আল আমীনের ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের কন্যা লামিয়া ও শিশু রাবিয়া।

আটককৃতরা জানান, দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান তারা। পরে আমজাদ আলী সেখানে মারা গেলে বাকিরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন টের পেয়ে ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করা হয়।

ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানা ওসি সোহেল রানা পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএস

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেফতার

মার্চ থেকেই চলবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা

চট্টগ্রাম বন্দরে কনটেইনার রাখার বাড়তি ভাড়া আদায়ের স্থগিতাদেশ বাড়লো

চাকসু নির্বাচনের কমিশনার কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন: ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী

জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

উপাচার্যের আশ্বাসে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গো-জাহাজ হ্যান্ডলিংয়ে গতি

সাতক্ষীরায় বিএনপির ৪৯ নেতাকর্মীর জামায়াতে যোগদান