Swadhin News Logo
Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রংপুরে বালুভর্তি ট্রাক থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

প্রতিবেদক
Nirob
July 12, 2025 12:55 am

রংপুর ব্যুরো:

রংপুরে বালুভর্তি একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। শুক্রবার (১১ জুলাই) রাত ১১টায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের নব্দীগঞ্জে চেকপোস্ট বসিয়ে এসব গাঁজা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে লালমনিরহাট থেকে একটি বালুভর্তি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করে বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। তিস্তা সড়ক সেতু থেকে ট্রাকটি ফলো করে নব্দীগঞ্জে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ব-১৬-২৬৪৫) আটক করা হয়। পরে বালুর ভেতর থেকে গাঁজার ২০টিরও বেশি ছোট-বড় বস্তা উদ্ধার করা হয়। তাতে বিপুল পরিমাণ গাঁজা ছিল। তবে তাৎক্ষণিকভাবে কত পরিমাণ গাঁজা ছিল, তা জানা যায়নি।

তারা আরও জানায়, এ সময় ট্রাকটিতে মাদককারবারিরা কেউ ছিল না। চালক ও হেলপারকে আটক করে ট্রাকসহ মাহিগঞ্জে নেওয়া হয়েছে। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে মাদককারবারিদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তারা কয়েকজনের নাম বলেছেন। তাদের বিরুদ্ধে খোঁজখবর নেয়ার পাশাপাশি গ্রেফতারে অভিযান চলছে।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

টিসিবির ১৬০ বস্তা চাল উদ্ধার

সুমুদ ফ্লোটিলা থেকে আটক মানবাধিকারকর্মীদের কোথায় রাখবে ইসরায়েল?

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

সার্বিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষ

গ্রিসে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

গাজীপুরে শিশুশিক্ষার্থী নোমান হত্যার দায়ে প্রতিবেশী তরুণের যাবজ্জীবন কারাদণ্ড

সম্মেলন থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ সভাপতি-সম্পাদক ডিবি হেফাজতে

ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকচাপায় ২ জন নিহত

দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে চাকরি হারালেন সাবেক সমন্বয়ক