Swadhin News Logo
Tuesday , 15 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপির ১৬ বছরের আন্দোলনের পটভূমি চব্বিশের জুলাই: রিজভী

প্রতিবেদক
Nirob
July 15, 2025 2:56 pm

বিএনপির ১৬ বছরের আন্দোলনের পটভূমি ’২৪ এর জুলাই, এমনটাই মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, গত ১৬ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য মাঠ প্রস্তুত হয়, তখন যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররাই নির্বাচন পেঁছানোর ষড়যন্ত্র করছে। একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাতে ব্যস্ত, তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনে নিহত কুড়িগ্রামের ১০ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়ার কথা জানান বিএনপির এ নেতা।

তিনি আরও বলেছেন, দুয়েকটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে।ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির। ইউটিউব, বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে কনটেন্ট ছড়ানো হচ্ছে তা আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, কোনও উসকানিতে পা দিবেন না।

/এমএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজ-টেন্ডারবাজকে বাংলার জমিন থেকে উৎখাতের আহ্বান চরমোনাই পীরের

ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকা নিহত

আমি ইচ্ছে করে বলিনি, মনের অজান্তে বের হয়ে গেছে: আমির হামজা 

বাস-ট্রাকের সংঘর্ষে তিন বরযাত্রী নিহত

চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

ক্যামেরার চোখে টেক্সাসে বন্যার ভয়াবহতা

কারাগারে সংঘর্ষে এক হাজতি নিহত

নেত্রকোণায় ভবন ভাঙার সময় ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা চলছে | দৈনিক নয়া দিগন্ত

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে পুলিশ মোতায়েন