Swadhin News Logo
Thursday , 17 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এনসিপি সন্ত্রাসীদের মানবাধিকারেও বিশ্বাস করে: নাহিদ

প্রতিবেদক
Nirob
July 17, 2025 4:27 pm

গোপালগঞ্জে গতকালের ঘটনায় চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে মারা গেছে। আমরা সন্ত্রাসীদেরও মানবাধিকারে বিশ্বাস করি। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে দলটির পদযাত্রা কর্মসূচিতে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ঘটনায় জেলাটির সাধারণ মানুষকে যাতে হেনস্তা না করা হয়। কিন্তু ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপির পন্থা মধ্যম পন্থা। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও অহিংস। কিন্তু গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়েছে। ফ্য্যাসিস্টরা গোপালগঞ্জকে তাদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছে। খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জ যাবো। জেলার সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো।

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, গতকাল রিফাইন আওয়ামী লীগ ও মুজবাদীদের একটি ভার্সন আমরা দেখেছি। এই মুজিববাদীদের আমরা ৫ আগস্ট পরাস্ত করেছি।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধকালীন সাইবার হামলায় ইরানের দুটি প্রধান ব্যাংকের ডেটা ধ্বংস

এবার আরেক ছেলের লাশ কাঁধে নিতে হবে: নিহত সাংবাদিকের বাবা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার

অ্যারিজোনায় ভারী বর্ষণ ও বন্যায় নিহত ৪

এই মুহূর্তে ইসরায়েলের কারাগারে বন্দি ১১ হাজার ফিলিস্তিনি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০

সাগরে ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে: বিএনপি নেতা সালাহউদ্দিন টুকু

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্টস করায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কতটুকু শক্তিশালী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন?