Swadhin News Logo
Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফরিদপুরে বাসে আগুন

প্রতিবেদক
Nirob
July 20, 2025 6:44 am

ফরিদপুর করেসপনডেন্ট:

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দকৃত একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি হাইওয়ে থানা পুলিশ। 

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গত ঈদুল আযহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে থানার দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল।  বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশুনা করত।

আজ দুপুর থেকে তারাও ছিলেন না। রাত সাড়ে ১১টা / ১২টার দিকে জানতে পারি বাসটিতে আগুন লেগেছে। কিভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না সে বিষয়েও জানিনা।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত