Swadhin News Logo
Wednesday , 23 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আমদানি-রফতানি সহজীকরণ ও দ্রুত পন্য খালাসে কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা

প্রতিবেদক
Nirob
July 23, 2025 12:10 pm

বেনাপোল করেসপনডেন্ট:

ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পন্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন এ তথ্য জানান।

ল্যান্ড পোর্ট দিয়ে সুতা আমদানির ব্যাপারে তিনি বলেন, সি-পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। তবে ব্যবসায়ীরা চাইলে আমরা সে দেশের সাথে আলোচনা করতে পারি। কারণ, আমরা ব্যবসায়ীদের কথা আগে ভেবে থাকি।

সার্ভার জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সমস্যাটা আমাদের সকল কাস্টমসেই হচ্ছে। আমরা বিকল্প কিছু করার চিন্তা ভাবনা করছি।

এর আগে তিনি বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

প্রতি কেজি মিষ্টির দাম ২৫ হাজার রুপি

শ্যালিকার হাতে দুলাভাই খুনের অভিযোগ

শার্শায় কবরস্থান থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার

নুরাল পাগলার মরদেহে তেল ছিটানোর দায়ে যুবক গ্রেফতার

ছাত্রদল চাঁদাবাজিকে সৃজনশীল কাজে পরিণত করেছে: চট্টগ্রাম শিবির

কারখানাটির ছিল না অগ্নিনিরাপত্তা সনদ, বিভিন্ন ফ্লোরে এখনও জ্বলছে আগুন

মুন্সীগঞ্জে টোল প্লাজায় নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় মামলা

চট্টগ্রাম দিয়ে আলমগীর কবির ও রায়হান কবিরের দেশ ছাড়ার গুঞ্জন

তিন মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ