Swadhin News Logo
Thursday , 24 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিশন গঠন

প্রতিবেদক
Nirob
July 24, 2025 6:07 pm

ফাইল ছবি।

গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, জননিরাপত্তা বিভাগ অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র ও দায়রা জজ) মো. সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) সরদার নূরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশে এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন সংঘর্ষ ও সরকারি স্থাপনা ভাঙচুরের জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে। কমিশনকে সুস্পষ্ট মতামত ও সুপারিশ দেয়ার জন্য তিন সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে ঘিরে দিনভর  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচজন নিহত হয়। এছাড়া, সংঘর্ষের ঘটনায় জেলায় প্রথমে ১৪৪ ধারা ও পরে কারফিউ জারি করা হয়।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

টাংগুয়ার হাওরে নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ

পটুয়াখালীতে মসজিদের ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

ব্রিজের নিচে কোকো ক্রীড়া সংসদের সভাপতির লাশ, পরিবার বলছে ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল

ছুরিকাঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সুইডেন ও ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ

৭ বছর আগে গুমের ঘটনায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

চট্টগ্রামে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধরের অভিযোগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী