Swadhin News Logo
Friday , 25 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Nirob
July 25, 2025 6:32 pm

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পুকুরে গোসল করতে নেমে শাহিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে শাহিন তার তিন বন্ধুসহ রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ ঘুরতে আসে। একপর্যায়ে তারা একসঙ্গে গোসল করতে পুকুরে নামে। এ সময় সাঁতার কাটতে কাটতে পুকুরের গভীর অংশে চলে হঠাৎ শাহিন পানিতে তলিয়ে যায়।

তারা আরও জানান, পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এর প্রায় দুই ঘণ্টা পর শাহিনের মরদেহ পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার ব্রিগেডিয়ার সিদ্দিকুর রহমান বলেন, শাহিন কম সাঁতার জানার কারণে অতিরিক্ত গভীরে গিয়ে গতি হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম

বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ

কুমিল্লায় সৎ মাকে কুপিয়ে হত্যা

মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক

সিলেট সীমান্তের জঙ্গল থেকে বিচারপতি মানিক আটক

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার ৫

ব্যবসায়ী হত্যার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

গার্মেন্টে চাঁদা দাবি ও কর্মকর্তাকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জের দিঘীরপাড় বাজারে পদ্মায় ভাঙন, বিলীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান

জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য: প্রেস সচিব

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর