Swadhin News Logo
Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১৫

প্রতিবেদক
Nirob
July 30, 2025 7:56 pm

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

বুধবার (৩০ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলার আল্লাহ’র চত্বরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিকালে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিল শেষে যাওয়ার পথে পেছন দিক থেকে কিছু লোকের উসকানিতে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আসিফ মাহমুদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি চলছিল তাদের। এসময় এনসিপির লোকজনই অতর্কিত হামলা চালালে সংঘাত বাধে।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ প্রকল্প অনুমোদন, অনশন ভেঙে উল্লাসে শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের শিকাগোয় সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের

নাইজেরিয়ায় বোকো হারেমের হামলায় নিহত অন্তত ৭০

সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বললেন ম্যাজিস্ট্রেট

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ১৮

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতার হাত বিচ্ছিন্ন করে হত্যা

সমাজ থেকে খারাপ লোক সরিয়ে ফেলার উদ্দেশ্যে সেই চালককে গলা কেটে হত্যা

‘কিলার গ্যাং’র নামে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

আদালতে বিদ্যুৎ যাওয়ার পর কাঠগড়া থেকে পালিয়ে গেলো আসামি

মাটিতে পড়ে ছিলেন অসুস্থ ভিক্ষুক, থাকার জায়গায় মিললো দুই বস্তা টাকা