Swadhin News Logo
Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Nirob
July 30, 2025 9:49 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে। তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা গণঅভ্যুত্থ্যানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে, এসব রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।

বুধবার (৩০ জুলাই) নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এক বছর পর আবারও আমরা মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্থ করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেয়া হয়নি, দেয়া হয়নি ঘোষণাপত্র।

তিনি বলেন, আমরা কোন দাবি থেকেই সরে আসিনি। আবারও আমরা সংগঠিত হয়ে আমরা জনগণের দাবি আদায় করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

তিন জেলায় চার দিন ধরে চলা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার

যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে জোট হবে না: হাসনাত আবদুল্লাহ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পায়ে হেঁটে আদালতে এসে এজলাসে ঢুকলেন হুইল চেয়ারে, সব দেখলেন বিচারক

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বিপাকে ভারতীয় গার্মেন্টস শিল্প: সাময়িকভাবে অর্ডার স্থগিত ওয়ালমার্ট-অ্যামাজনের

রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে দুজনের মৃত্যু

পর্যটকদের চাপ কমাতে দুটি ক্রুজ টার্মিনাল বন্ধ করছে বার্সেলোনা

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই

বিচারপতি মানিক

আদালতে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম-জুতা নিক্ষেপ

নির্বাচন এলে তারা ধার্মিক সাজে, ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়: চরমোনাই পীর