Swadhin News Logo
Friday , 1 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজীপুরে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

প্রতিবেদক
Nirob
August 1, 2025 5:16 pm

গাজীপুর করেসপনডেন্ট:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার বায়েজিদ হোসেন ও শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে মাহিন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে পাঁচজন বন্ধু মিলে উপজেলার পাঁচুয়া গ্রামের ওই বিলে নৌকা নিয়ে শাপলা তুলতে যান। একপর্যায়ে তাদের নৌকাটি উল্টে যায়। এতে ৫ জন পানিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই পানিতে ডুবে বায়েজিদ মারা যান। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

কর্মবিরতির ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের

মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর আবেদন চবি ছাত্রদলের

সুনামগঞ্জে ভারতীয় লেহেঙ্গা-শাড়ীসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪২

খুলনায় যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

শৈত্যপ্রবাহ কাটলেও কয়েকদিন থাকবে ঘন কুয়াশা ও ঠান্ডার অনুভূতি

শৈত্যপ্রবাহ কাটলেও কয়েকদিন থাকবে ঘন কুয়াশা ও ঠান্ডার অনুভূতি

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রংপুরের তিন উপজেলার তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার