Swadhin News Logo
Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজীপুরে চায়ের দোকানে প্রকাশ্যে সাংবদিককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Nirob
August 7, 2025 10:55 pm

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ নামের একটি পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির বিষয়ে লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে তিনি নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা’। সন্ধ্যার পরে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে নিহত তুহিনের বন্ধু শামিম বলেন, আমরা একসাথেই হেটে যাচ্ছিলাম। হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিলো। তুহিন দৌড়ে সাইডে গিয়ে ভিডিও করছিলো। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে দোকানের সামনে জটলা দেখে এসে দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পরে আছো

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানার এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনার ভিডিও ফুটেজ ও ক্লু সংগ্রহ করা হচ্ছে। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

/এএস

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রাংপানি থেকে লুট হওয়া পাথরের আংশিক উদ্ধার

ক্যালিফোর্নিয়ায় বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির উপহারবক্স থেকে ৬০ হাজার ডলার চুরি

স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের হাতে বোন খুন

অযত্ন-অবহেলায় সর্ববৃহৎ গণহত্যার স্থান, ৫৪ বছরেও হয়নি স্মৃতিসৌধ

পাবনায় অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের প্রথম জানাজা নারায়ণগঞ্জে সম্পন্ন

খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই

Mete Out You Atomic Number 49 For The Best Remit Game ✩ Central Luzon   🪙

Mete Out You Atomic Number 49 For The Best Remit Game ✩ Central Luzon 🪙

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানে ত্রাণ পাঠালো বাংলাদেশ