Swadhin News Logo
Sunday , 10 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আঠারো বছরের সাজাপ্রাপ্ত বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 10, 2025 1:33 am

শাহজাহান সিরাজ

বাউফল করেসপনডেন্ট:

১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজকে (৫২) ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৯ আগস্ট) বিকেলে বাউফল থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ র‍্যাব-২ এর সহযোগিতায় ঢাকার খিলগাঁও আফতাব নগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের মামলায় পটুয়াখালী আদালত শাহজাহানকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিগত সরকারের পতনের পরে আসামি শাহজাহান সিরাজ আত্মগোপনে চলে যান।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে যমুনা টেলিভিশনকে বলেন, আসামিকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। এখন তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আসামি শাহজাহানকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

দলীয় স্বার্থে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: জোনায়েদ সাকি

ঢাকা-২০ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন মুকুল

Dominieren Digital Roulette-Spiel Methoden 💳 Baden-Württemberg   🎠

Dominieren Digital Roulette-Spiel Methoden 💳 Baden-Württemberg 🎠

ময়মনসিংহে রাত থেকে থেমে থেমে বৃষ্টি, জলাবদ্ধতার সৃষ্টি

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে ভারত

সব নারী হল সংসদেই ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী

আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা

ভোলায় বাসার সামনে থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে: ডা. তাহের