Swadhin News Logo
Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পটুয়াখালী জেলা ম‌হিলাদল সভাপ‌তিকে দল থেকে অব্যাহতি

প্রতিবেদক
Nirob
August 12, 2025 9:18 pm

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

সাংবাদিককে গালমন্দ করে হুমকি দেয়ার ভি‌ডিও ভাইরালের পর পটুয়াখালী জেলা ম‌হিলাদ‌লের সভাপ‌তি আফরোজা সীমাকে দলীয় পদ থে‌কে অব্যাহতি দেয়া হ‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকা‌লে কে‌ন্দ্রিয় ম‌হিলাদ‌লের সভাপ‌তি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ -এর যৌথ স্বাক্ষ‌রিত এক প্রেস‌বিজ্ঞ‌প্তি‌র মাধ্যমে এ অব্যাহতি দেয়া হ‌য়।

প্রেস‌বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হ‌য়, চাদাবা‌জি-দখলবা‌জিসহ দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দ‌লের নীতি আদর্শ প‌রিপ‌ন্থি অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুুয়াখালী জেলা জা‌তিয়তাবাদী ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফরোজা বেগম সীমার সভাপ‌তি পদসহ দলীয় সকল পর্যা‌য়ের পদ স্থগিত করা হ‌য়েছে। আজ ১২ আগস্ট থে‌কে এ আদেশ কার্যকর হ‌বে।

অপরদিকে, জেলা বিএন‌পির সা‌বেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা নি‌শ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রা‌তে এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌নের ডিজিটাল প্রতিনিধি রা‌কিবুল ইসলাম তনু‌কে প্রকা‌শ্যে গালমন্দ ক‌রে দে‌খে নেয়ার হুমকি দেয়ার এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়ে। পরদিন এ সংক্রান্ত রি‌পোর্ট বি‌ভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হ‌লে তীব্র সমালোচনা শুরু হয়। এরই জেরে আজ কে‌ন্দ্রিয় ম‌হিলাদল অভিযুক্ত নেত্রীকে দলীয় পদ থে‌কে অব্যাহতির সিদ্বান্ত নেয়।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের মুখে কালি!

মেঘনা-ডাকাতিয়ার পানি বাড়ছে, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ

মোদি সরকার আমাদের চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন বিনিময়ে কিছুই দেননি: মির্জা ফখরুল

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি

সাবেক ভূমিমন্ত্রীর আরামিট গ্রুপের দুই কর্মকর্তা গ্রেফতার, রিমান্ড মঞ্জুর: Chattogram news

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক

Inscription Et Relevé De Compte Direction • Amiens Play & Earn

Inscription Et Relevé De Compte Direction • Amiens Play & Earn

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, আটকে পড়েছে ৮ ট্রেন

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আটক ১৪

সাইবার সুরক্ষা আইনের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব গ্রেফতার