Swadhin News Logo
Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাদাপাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

প্রতিবেদক
Nirob
August 14, 2025 1:13 am

সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো ও লুটের পাথর সাদাপাথরে পুনঃস্থাপনে ৫ দফা সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে সর্বস্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো, জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এ পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে। পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধে নির্দেশনা দেয়া হয়। সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে হারিয়ে যাওয়ার উপক্রম হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদাপাথরসহ সিলেটের পাথর কোয়ারিগুলো।

এদিকে, সাদাপাথরের পাথর লুটপাটের ঘটনা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অভিযোগ করে আসছেন, প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এই লুটপাট অব্যাহত রয়েছে, যা শুধু প্রাকৃতিক সম্পদ নয়, পর্যটন শিল্পকেও হুমকির মুখে ফেলে দেয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্টের পর থেকে স্থানীয় সব রাজনৈতিক দল একাট্টা হয়ে সরকারের কাছে পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্য বারবার দাবি জানায়। এ দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচিও পালন করে দলগুলো।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এনসিপিকে নিয়ে নোংরামি চলছে, আমরা বরদাশত করবো না: সাজু

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কালীগঞ্জে পিকআপের চাপায় স্কুটি আরোহী চিকিৎসকের মৃত্যু

কালীগঞ্জে পিকআপের চাপায় স্কুটি আরোহী চিকিৎসকের মৃত্যু

সিলেটে গিয়েই কঠোর নিষেধাজ্ঞা দিলেন ডিসি সারোয়ার আলম

পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

বেরোবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ গ্রেফতার

জাবিতে একের পর এক সাইকেল চুরি, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

রূপপুর বিদ্যুৎপ্রকল্প ও পদ্মা সেতুতে রেললাইনে খরচ হয়েছে দ্বিগুণ: গভর্নর

‘কালকে ভদ্রলোকের মতো পোস্টার লাগাবেন’, ইউএনওকে বিএনপি নেতা

ভারতীয় ৩১৭ সিমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেফতার