Swadhin News Logo
Friday , 15 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফেব্রুয়ারিতেই ভোট, কেউ প্রতিহত করতে পারবে না: প্রেস সচিব

প্রতিবেদক
Nirob
August 15, 2025 7:05 pm

শফিকুল আলম। ফাইল ছবি।

আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। কোন শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ জেলা মাগুরায় অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এরইমধ্যে সম্পৃক্ত সব দফতর কাজ শুরু করেছে। বর্ষা শেষে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ দেখা যাবে। ম্যান্ডেট নিয়ে জনগণের দরজায় যাবে সম্ভাব্য প্রার্থীরা। ভোটের সময় নিয়ে কারও সংশয় থাকলে তা তখনই কেটে যাবে। এ সময় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ব্যবসায়ী আল-আমিনের কবর জিয়ারত করেছি। বাকিদের কবরও জিয়ারত করার পরিকল্পনা রয়েছে। এই শহীদদের আত্মদানের কারণেই আমরা স্বাধীনভাবে কথা বলা ও রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধ, ঘুম থেকে ডেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা গ্রেফতার

এবার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

রাজশাহীতে ১২৩ ‘চাঁদাবাজের’ তালিকা নিয়ে তোলপাড়, করলো কে?

ট্রাম্পকে চিন্তায় ফেলে দিল ইরান

ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে: নাহিদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়োগ। আবেদন শেষ ২১ নভেম্বর।

এনসিপির যুবশক্তির দুই নেতাকে দল থেকে অব্যাহতি

মাদারীপুরের শিবচরে যোগদানের ২২ দিনের মাথায় ওসিকে প্রত্যাহার

কাতারে ইসরায়েলি হামলা, নিরাপদ আছেন হামাস নেতারা