Swadhin News Logo
Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাইবান্ধায় ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
August 17, 2025 3:57 pm

গাইবান্ধা করেসপনডেন্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম (৩২) নামের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে গলা কেটে তাকে হত্যা করা হয়।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন মোবাইল ব্যাংকিং প্রতারণাকারী গ্রেফতার হয়। নজরুল ইসলামের দোকানের লেনদেনের তথ্য থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সূত্র পেয়েছে বলে হ্যাকাররা মনে করতে পারে। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

‘মধ্যপ্রাচ্যে অরাজকতা ছড়াচ্ছে ইজরায়েলই’, রাষ্ট্রসংঘে উলটো সুর মার্কিন রাষ্ট্রদূতের!

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান মামলা বাতিলের দাবিতে সমাবেশ

ঝালকাঠিতে আদালতের সামনে হত্যা মামলার সাক্ষীকে হাতুড়িপেটা

মোরেলগঞ্জে জামায়াতের দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা,১১ নেতাকর্মী আহত

মোরেলগঞ্জে জামায়াতের দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা,১১ নেতাকর্মী আহত

ডুবে মারা যায়নি শিশুটি, হত্যাকাণ্ডের শিকার

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সা‌লিশীতে অংশ নিলেই সাংগঠ‌নিক ব্যবস্থা— বিএন‌পির কঠোর নি‌র্দেশনা

চট্টগ্রামে পিক-আপ কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, মধ্যরাতে উত্তাল ঢাকা মেডিকেল

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, মধ্যরাতে উত্তাল ঢাকা মেডিকেল