Swadhin News Logo
Monday , 18 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বোট বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

প্রতিবেদক
Nirob
August 18, 2025 12:53 pm

মোংলা করেসপনডেন্ট:

বোটের শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, গত ১৭ আগস্ট রোববার সকাল ১০টায় উক্ত বোটের একজন জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি অবগত করেন। তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযানে নামে এবং অল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয়া নম্বর-৫ সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং বোটটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌছে দেয়া হয় বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে শিশুশিক্ষার্থী নোমান হত্যার দায়ে প্রতিবেশী তরুণের যাবজ্জীবন কারাদণ্ড

গাজায় মানবিক সংকট, ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে ভারত

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

রাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ভারতে আটক ১৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

বুকে-পিঠে-মাথায় গুলি করার নির্দেশ ফাঁসের অভিযোগে কনস্টেবল গ্রেফতার

এবার মাছের ঘাটে ভয়াবহ আগুন, ১৯ আড়ত পুড়ে ছাই

সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

চুরির অভিযোগে গাছে বেঁধে মারধরের পর শ্রমিক নিখোঁজ