Swadhin News Logo
Monday , 18 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন, মূল আসামি গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 18, 2025 6:15 pm

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও ব্যবসায়ী নজরুল ইসলামকে (৩২) গলা কেটে হত্যা মামলার মূল আসামি রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টারের আবাসিক কক্ষ থেকে রিফাতকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বছির উদ্দিনের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি এবং অপর একটি পুকুর থেকে নজরুল ইসলামের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রিফাত মন্ডল সৌরভ (১৬) গোবিন্দগঞ্জের শীতল গ্রামের সামিউল ইসলামের ছেলে। সে হরিপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত।

দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে।

ওসি বুলবুল ইসলাম আরও জানান, নজরুল ইসলামের দোকানের নিয়মিত কাস্টমার ছিল রিফাত। তার ১১শ টাকা দোকানে বাকি ছিল। দেড় মাস আগে রিফাতসহ কয়েকজন নজরুলের দোকান চুরি করলে স্থানীয়রা তাকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা করে। এরই জেরে গত ১৬ আগস্ট রাতে নজরুল বাড়ি ফেরার পথে রিফাত প্রথমে ক্লোরোফর্ম মিশানো রুমাল দিয়ে অজ্ঞান করে। পরে ফাঁকা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এখই আসামি রিফাতকে শিশু আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। এ সময়, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তির জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে, রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে একটি ধানক্ষেতের পাশ থেকে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই লাল মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এবার রাজশাহী বোর্ডে কোনও বিদ্যালয়ে শতভাগ ফেল নেই

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

উল্টো পথে আসা রিকসাকে চাপা দিলো লরি, নারী-শিশুসহ নিহত ৩

ফেনীতে ৪০ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো অ্যাম্বুলেন্স, প্রাণ গেলো দোকানির

শেখ হাসিনার রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সেনাবাহিনীকে সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী গড়ার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক ও যাত্রীসহ নিহত ৩

‘একলা চলো’ নীতিতে ইসলামী আন্দোলন?

‘একলা চলো’ নীতিতে ইসলামী আন্দোলন?