Swadhin News Logo
শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

একরামের স্ত্রীকে চুপ থাকতে বলেছিলেন প্রভাবশালী দুই মন্ত্রী

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৭, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
একরামের স্ত্রীকে চুপ থাকতে বলেছিলেন প্রভাবশালী দুই মন্ত্রী

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক। পৌরসভার কায়ুকখালী পাড়ায় বাবার ভিটাতে একটি অসম্পন্ন দোতলা জরাজীর্ণ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। নিজেকে ব্যস্ত রাখতেন পরোপকারে। করতেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু ২০১৮ সালের ২৬ মে রাতে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে নাটকীয় ও নারকীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ারে মারা যান তিনি। হত্যার আগে আদরের মেয়ের সঙ্গে কথোপকথন ও তাকে করা গুলির শব্দ, গুলি খেয়ে তার গোঙানির অডিও রেকর্ড প্রকাশের পর তার মৃত্যু নিয়ে চরম সমালোচনার সৃষ্টি হয়। দাবি উঠেছিল হত্যাকারীদের বিচারের। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও তৎকালীন নানা প্রতিবন্ধকতায় হত্যার মামলাটি পর্যন্ত করতে পারেনি পরিবার। এখনো বিচারের অপেক্ষায় দিন পার করছেন তারা।

নিহত একরামের স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার স্বামী সব সময় মাদকের বিরুদ্ধে ছিলেন। তবু মাদকের সঙ্গে জড়িয়েই তাকে হত্যা করা হলো। কী অপরাধ ছিল তার? কেন এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হলো? ছয় বছরের বেশি সময় কেটেছে। এখনো মামলাও করতে পারিনি। বিভিন্ন সময় নানাভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিচার চাওয়ার কথা বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাবেক সেতুমন্ত্রী) ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী (সাবেক) আসাদুজ্জামান খান কামাল ফোন করে আমাকে চুপ থাকতে বলেছিলেন। আমি চুপই ছিলাম। তবে এই অবিচারের কথা ভুলিনি, কখনো ভুলবো নাও। আমার স্বামী হত্যার বিচার আমৃত্যু চেয়ে যাব। এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, এবার মামলা করব।

আয়েশা বলেন, হত্যাকাণ্ডে র‌্যাবের তৎকালীন মেজর রুহুল আমীন ও ডিজিএফআইয়ের সাকিব জড়িত— তখন র‌্যাব ও ডিজিএফআইয়ের দায়িত্বরত যারা ছিলেন, তাদের আইনের আওতায় আনা গেলে এ হত্যার রহস্য বেরিয়ে আসবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, মামলাটি এবার করব। আমি স্বামীকে আর মেয়ে দুটো (তাহিয়াত ও নাহিয়ান) তাদের বাবাকে খুনের হাত থেকে বাঁচাতে পারিনি বলে চাপা কষ্টে দিন পার করছি। তিনি আরো বলেন, বড় মেয়ে এইচএসসি পাশ করেছে, ছোট মেয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে—তারা পৃথিবী সম্পর্কে বুঝে। দুই মেয়েও বাবা হত্যার বিচার পেতে মামলা করতে চায়—যাতে আর কোনো নিরীহ মানুষ এ ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই দাবি, সবকিছু যেহেতু নতুন করে শুরু হয়েছে, সেহেতু একরাম হত্যাকাণ্ডের তদন্ত হোক। আশা করছি, আমার মেয়েরা তাদের বাবা হত্যার বিচার পাবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় তরুণের ‘আত্মহত্যা’

পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় তরুণের ‘আত্মহত্যা’

রাজশাহীতে আমনের ভালো ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

রাজশাহীতে আমনের ভালো ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক এটা আমরা চাই না: জামায়াত আমির

দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক এটা আমরা চাই না: জামায়াত আমির

বিশ্বের প্রথম আধুনিক রাজধানী হিসেবে সম্পূর্ণভাবে খরার আশঙ্কায় কাবুল

বিশ্বের প্রথম আধুনিক রাজধানী হিসেবে সম্পূর্ণভাবে খরার আশঙ্কায় কাবুল

রিয়েল ক্যাপিটা গ্রুপের বর্ষপূর্তি অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা

রিয়েল ক্যাপিটা গ্রুপের বর্ষপূর্তি অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা

বিক্রির দিক দিয়ে নতুন মাইলফলক চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমির

বিক্রির দিক দিয়ে নতুন মাইলফলক চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমির

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এনসিপি কোনো টালবাহানা মেনে নেবে না: নাহিদ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এনসিপি কোনো টালবাহানা মেনে নেবে না: নাহিদ