Swadhin News Logo
শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

হিরো আলমের নতুন ছবি ‌‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৪, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
হিরো আলমের নতুন ছবি

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয় ও গানের পাশাপাশি তিনি রাজনীতির মাঠেও সক্রিয়। সবশেষ গত বছর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে তিনি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী। তবে সেই নির্বাচন ছিল ঘটনাবহুল। প্রার্থী হওয়ার কারণে সেসময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা।

হিরো আলম তখন জানিয়েছিলেন, কোনো দুর্বৃত্ত না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনীরা তাঁকে পিটিয়েছে।

সেই আরাফাতকে নিয়েই এবার সিনেমা বানাতে যাচ্ছেন জনপ্রিয় এই ইউটিউবার। শিরোনাম ‘আরাফাতের চার বউ’। এটি নির্মাণ করছেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়েও একটি সিনেমা বানাচ্ছেন তিনি। ‘মাস্তান হারুন’ নামে এটি পরিচালনা করবেন ইভান মল্লিক। দুটি সিনেমারই প্রযোজনায় থাকছেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে এসব তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বললেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব।’

অন্যদিকে, মোহাম্মদ আরাফাতকে নিয়ে তাঁর ভাষ্য, ‘আরাফাত, সে আমার বিপরীতে নির্বাচন করেছে। কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত, তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তিজীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই আরাফাতের চার বউ ছবিটি তৈরি হবে। আশা করি, ছবি দুটির মধ্যদিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে।’

জানা গেছে, ইতিমধ্যে সিনেমা দুটির অভিনয়শিল্পী বাছাই শুরু করেছেন হিরো আলম। শিগগিরই জানাবেন বিস্তারিত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে নেতানিয়াহু

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে নেতানিয়াহু

ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রামের ২ লাখ ৬৭ হাজার ভবন

ভূমিকম্পের ঝুঁকিতে চট্টগ্রামের ২ লাখ ৬৭ হাজার ভবন

হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প

হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প

সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

সীমান্তে বিএসএফের আর কোনও আগ্রাসন বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

গাজায় একদিনে আরও ৬৭ জনের প্রাণহানি

গাজায় একদিনে আরও ৬৭ জনের প্রাণহানি

মুন্সীগঞ্জে হঠাৎ ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ

মুন্সীগঞ্জে হঠাৎ ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ

১৩ পদের ১০টিতে বিজয়ী বিএনপিপন্থিরা, তিনটিতে জামায়াত

১৩ পদের ১০টিতে বিজয়ী বিএনপিপন্থিরা, তিনটিতে জামায়াত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

উড়াল দেওয়ার পর বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ২১ মিনিটে অবতরণ

উড়াল দেওয়ার পর বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ২১ মিনিটে অবতরণ

খাগড়াছড়ির সংঘর্ষে ইন্ধনদাতাদের খুঁজে বের করার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার

খাগড়াছড়ির সংঘর্ষে ইন্ধনদাতাদের খুঁজে বের করার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার