Swadhin News Logo
Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
Nirob
August 19, 2025 12:48 pm

ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দেশটির উপকূলে পৌছাবে ৩টি অ্যাজিস গাইডেড মিসাইল সিস্টেমযুক্ত ডেস্ট্রয়ার। এগুলো হলো— ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহ্যাম ও ইউএসএস স্যাম্পসন। সেইসাথে মোতায়েন করা হবে পি-৮ মডেলের কয়েকটি গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ।

সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় চার হাজার নৌসদস্য মোতায়েন করা হচ্ছে। যারা আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় কাজ করতে পারবে। শুধু গোয়েন্দা তথ্য আর নজরদারি নয়, বরং নির্দিষ্ট হামলার জন্য লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা যায় এই নৌযানগুলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক বিস্তার ঠেকাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা সরকার।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদকচক্রগুলোর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই জেরে এমন সিদ্ধান্ত দাবি কর্তৃপক্ষের।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
টোকিও ডোমে ব্ল্যাকপিংকের তিন শো, ‘ডেডলাইন’ ট্যুরের শেষ পথে কেপপ তারকারা

টোকিও ডোমে ব্ল্যাকপিংকের তিন শো, ‘ডেডলাইন’ ট্যুরের শেষ পথে কেপপ তারকারা

রেলওয়ে পূর্বাঞ্চলে ১৪৫০ মামলা, নিষ্পত্তিতে ধীরগতি

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী-নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত

খুলনায় পৌঁছেছেন এনসিপির নেতারা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

অপহরণের মামলায় সাত বছরের শিশুকে গ্রেফতার, আলোচনা-সমালোচনা

বাবা-মায়ের কবরে শায়িত সংগীতশিল্পী ফরিদা পারভীন

ভারতে পালানোর সময় বিস্ফোরক মামলার আসামি আটক

শাপলা না পেলে এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না প্রশ্নে যা বললেন সারজিস

মসজিদের ভেতর খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা