Swadhin News Logo
Friday , 20 June 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইরানের আরো একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলা

প্রতিবেদক
Nirob
June 20, 2025 4:42 pm

[ad_1]

ইরানের রাজধানী তেহরানের আরেকটি হাসপাতাল শুক্রবার (২০ জুন) ইসরাইলি বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কেন্দ্রের প্রধান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান বলেছেন, ‘এটি ইরানের তৃতীয় হাসপাতাল যেখানে আক্রমণ করা হয়েছে। ছয়টি অ্যাম্বুলেন্স এবং একটি বিস্তৃত স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ইসরাইল নির্মমভাবে আক্রমণ করেছে।’

তিনি বলেন, ’সাত দিনের কাপুরুষোচিত আগ্রাসনে ইসরাইল ছয়টিরও বেশি আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সংঘাত বন্ধ করার একমাত্র উপায় ইসরাইলের বিমান হামলা বন্ধ করা।

ইরানি গণমাধ্যমে উদ্ধৃত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি। বর্তমান পরিস্থিতিতে, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রুরা তাদের শত্রুতা বন্ধ করে এবং তাদের উস্কানি বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা প্রদান করে।’

পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ‘এটি করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরো জোরালো এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখা দেবে’।

সূত্র : আল জাজিরা

[ad_2]

Source link

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল স্থলবন্দরে চলছে চাঁদাবাজির মহোৎসব, জড়িত আনসার সদস্যরা

৪৪৪ শ্রমিক চাকরিচ্যুত, অচলাবস্থা কাটেনি অপসো স্যালাইন কারখানায়

খোলা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, ব্যবসায়ীদের উপস্থিতি কম

গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস

সংস্কার বাস্তবায়নে জনগণের কাছে যেতে হবে: জোনায়েদ সাকি

মাগুরায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবক আটক

আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে শক্তি প্রদর্শন করেছে: খামেনি

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

পদত্যাগের ৪ দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন লেকর্নু

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ

বিমানবন্দরে ফারজানা রুপা ও শাকিল আটক