Swadhin News Logo
বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গণশুনানি চলার সময় নিজ বাড়িতে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
Nirob
আগস্ট ২০, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
গণশুনানি চলার সময় নিজ বাড়িতে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

গণশুনানি চলার সময় নিজ বাড়িতে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণশুনানি চলার সময় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

অভিযুক্তের নাম রাজেশ ক্ষিমজি। তিনি রাজকোট গুজরাতের বাসিন্দা। জানা যায়, রেখা গুপ্তার বাসভবনে ‘গণশুনানি’ অনুষ্ঠান চলাকালীন এই হামলা হয়।

অনুষ্ঠান চলাকালীন রেখা গুপ্তা যখন উপস্থিত সকলের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই সময়ে অভিযুক্ত ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন। এমনকি তাকে ‘চড়’ মারার চেষ্টা করেন।

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পরই পুলিশ হাতেনাতে অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে দিল্লির সিভিল লাইন্স থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দিল্লীর মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা আরও একবার দেশটির রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার সময় শরীরে আঘাত পেয়েছেন রেখা গুপ্তা। এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
সংসদে ঢুকে পড়লো জনতা, নিহত ৮, কারফিউ জারি

সংসদে ঢুকে পড়লো জনতা, নিহত ৮, কারফিউ জারি

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, ভাঙচুর-অগ্নিসংযোগ

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা, ভাঙচুর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা, ভাঙচুর

এবার উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এক হাজার টাকার জন্য খুলে নেওয়া হলো বৃদ্ধের ঘরের টিন

এক হাজার টাকার জন্য খুলে নেওয়া হলো বৃদ্ধের ঘরের টিন

ভারতে ভারী বৃষ্টি ও ভয়াবহ ধসে ৩১ জনের প্রাণহানি

ভারতে ভারী বৃষ্টি ও ভয়াবহ ধসে ৩১ জনের প্রাণহানি

মেঘনায় ছিনতাই হওয়া সারবোঝাই বাল্কহেড জব্দ

মেঘনায় ছিনতাই হওয়া সারবোঝাই বাল্কহেড জব্দ

দুই সপ্তাহ পর তেহরানে পুনরায় চালু রুশ দূতাবাস

দুই সপ্তাহ পর তেহরানে পুনরায় চালু রুশ দূতাবাস

সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

মুন্সিগঞ্জের দিঘীরপাড় বাজারে পদ্মায় ভাঙন, বিলীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান

মুন্সিগঞ্জের দিঘীরপাড় বাজারে পদ্মায় ভাঙন, বিলীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান