Swadhin News Logo
Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

প্রতিবেদক
Nirob
August 23, 2025 8:48 am

গাজায় ইসরায়েলের ভয়াবহতম আগ্রাসন চলমান রেখেছে। নির্বিচার হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৫১ জন। শুক্রবার (২২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি

গাজা সিটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সেখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। শেখ রেদওয়ানে আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, যার ফলে ১২ জন প্রাণ হারিয়েছেন। হামলা হয়েছে তুফাহ এলাকায়ও। দক্ষিণে খান ইউনিসের একটি তাবুতে বোমাবর্ষণে ৫ জন নিহত হয়েছেন, এদের মধ্যে ৪ জন শিশু।

মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদেও আইডিএফ ব্যাপক বোমাবর্ষণ করেছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও ৭ জন নিহত হয়েছেন।

এদিকে, হামাস যদি যুদ্ধবিরতির শর্তে রাজি না হয়, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় নভেম্বর ২০২৩ সালের পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদের গুলিতেই খুন হন দোকান কর্মচারী শহিদুল: চার্জশিট

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ অফিসারকে মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক আবারও অবরোধের ঘোষণা

বেড়িবাঁধ ভেঙে ফেনীর ২৫ গ্রাম প্লাবিত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

লুট হওয়া পাথর ফেরত দিতে তিন দিনের আলটিমেটাম

জুলাই আন্দোলনকে কটাক্ষ ও ধর্ম অবমাননার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কার

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুরের সাবেক মেয়র, পুলিশে সোপর্দ